*যশোর কোতয়ালী মডেল থানা এলাকা হতে ৭০ বোতল ফেনসিডিল (WINCEREX) সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬*

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০১:২৪:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০১:২৪:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
 
 
*মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স"* নীতিতে অটল থেকে র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। 
এরই ধারাবাহিকতায় গত১৫/০১/২০২৬ ইং তারিখ, ১৪:১০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী  মডেল থানাধীন মাহিদিয়া বাজার ভাতুরিয়া রোডে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে ৭০ (সত্তর) বোতল ভারতীয় ফেনসিডিল (WINCEREX) সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আলী রেজা (৪৩), পিতা: আবু জাফর তরফদার (মিয়া)। সে যশোর কোতয়ালী মডেল থানাধীন ষষ্ঠিতলা এলাকার বাসিন্দা।
 
অভিযানকালে ধৃত আসামির জব্দকৃত গাড়ির চালকের পার্শ্বের সিটের নিচে বিশেষভাবে রক্ষিত ৭০ (সত্তর) বোতল ফেনসিডিল (WINCEREX) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। 
 
 পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
 র‍্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত দেশ গড়তে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]