*র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকসহ একজন মহিলা মাদকব্যবসায়ী গ্রেফতার; ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (PHENSEDYL) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) (সর্বমোট ৫৪২ বোতল) জব্দ।*

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০১:০০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০১:০০:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 
মাদক নির্মূলে র‍্যাব -১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহকরে থাকে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ১৬/০১/২০২৬ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ি ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডস্থ তালুক দুলালী মহিষতুলী গ্রামস্থ ধৃত আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ধৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আসামির উত্তর দুয়ারী টিনের শয়ন ঘরে তল্লাশীকালে খাটের নিচ হতে দুইটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (PHENSEDYL) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) সহ সর্বমোট ৫৪২ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোছাঃ আয়না বেগম (৪০), স্বামী-মোঃ সমির উদ্দিন @ সমু, সাং-তালুক দুলালী মহিষতুলী, ইউপি: ভেলাবাড়ী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]