মণিরামপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল পোশাক সহ ২১টি সরঞ্জাম বিতরণ

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১২:৪৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১২:৪৭:৪৫ অপরাহ্ন
‎
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ- 
 
‎আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা ও দায়িত্ব পালনের সুবিদার্থে যশোরের মণিরামপুরে ১৬৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল পোশাক,জ্যাকেট,টর্চ লাইট,ছাতা,লাটি সহ মোট ২১টি প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছে যশোর জেলা প্রশাসক কর্তৃপক্ষ। 

 
‎মণিরামপুর উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার সকালে মণিরামপুর উপজেলার ১৭ ইউনিয়নের ১৬৭ জন গ্রাম পুলিশের মাঝে এই সরঞ্জাম তাদের হাতে তুলে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  মাহির দায়ান আমিন। 
 
‎এছাড়াও একজন মহিলা সদস্য সহ নতুন ১১জন গ্রাম পুলিশ সদস্যেকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। নতুন পোশাক সহ প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করে গ্রাম পুলিশের সদস্যরা।
 
‎মফস্বল পর্যায়ে দায়িত্ব পালনে আরো গতিশীল করতে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হতে এ সমস্ত সরঞ্জাম গ্রাম পুলিশদের প্রদান করা হয় বলে জানান মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মাহির দায়ান আমিন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]