ত্রয়োদশ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীর রায় ১৭ জানুয়ারি

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০২:০৭:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০২:০৭:১১ পূর্বাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহীর শুনানি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সম্পন্ন হয়েছে। শুনানিতে আগামী শনিবার (১৭ জানুয়ারি) রায়ের দিন ধার্য করেছে নির্বাচন কমিশন।
 
এতে প্রার্থীর পক্ষে আপিল শুনানিতে অংশ নিয়েছেন ব্যারিস্টার মোঃ শাহরিয়ার কবির, ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস, কাজল, শ্যামল, ব্যারিস্টার মোঃ নজরুল ইসলাম, ব্যারিস্টার মোঃ রাজি, আরিফসহ অনেকেই।
 
কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মোঃ মাহবুবুল আলম সালেহী বলেন, আজ আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি রায় ধার্য করা হয়েছে। আশা করছি আমার পক্ষে রায় হবে।
 
উলেখ্য, দ্বৈত নাগরিকত্ব জটিলতায় কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।v

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]