দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০১:১৬:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০১:১৬:৩২ পূর্বাহ্ন
 
 
কুমিল্লা প্রতিনিধি।। 
 
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া (৬৩) কে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামে নিজ বাসভবনে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দেবিদ্বারে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ওই সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল। এ ঘটনায় কুমিল্লার বিজ্ঞ আদালতে বিএনপি নেতা আবুল কাশেম এবং নিহত রুবেলের মা হোসনেয়ারা বেগম পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। উভয় মামলার এজাহারে হাজী জালাল উদ্দিন ভূঁইয়ার নাম উল্লেখ করা হয়।

পুলিশ আরও জানায়, রুবেল হত্যা মামলার পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাতেও হাজী জালাল উদ্দিন ভূঁইয়া আসামি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “রুবেল হত্যা মামলায় হাজী জালাল উদ্দিন ভূঁইয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]