বুড়িচংয়ে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১০:২১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১০:২১:২১ অপরাহ্ন
 
 
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 
 
কুমিল্লার বুড়িচংয়ে এলপিজি গ্যাসের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়েও অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরাও।
 
সরকার নির্ধারিত ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য এক হাজার ৩০৬ টাকা হলেও বাস্তবে ডিলার পয়েন্ট থেকে তা কিনতে হচ্ছে অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দামে। অনেক ক্ষেত্রে বাড়তি দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ভোক্তারা।
 
বুড়িচং পৌরসভার এলাকার বাসিন্দা জয়দল হোসেন জানান, কয়েক দিন ধরে গ্যাস সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তিনি বলেন, “গ্যাস কিনতে খুব কষ্ট হচ্ছে। দাম বেশি হলেও না কিনে উপায় নেই—রান্না করব কী দিয়ে?”
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]