সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াতের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৬:৫৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৬:৫৩:২৪ অপরাহ্ন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনের ধানের শীষ সম্মিলিত ছবিসহ পোস্টার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লাগানোয় রিটার্নিং কর্মকর্তার নিকট আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলের মধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী মঙ্গলবার (১৪ জানুয়ারি ) সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছে। অভিযোগপত্রে বলা হয়, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে প্রকাশ্যে পোস্টার লাগানো হয়েছে, যা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী আচরণ বিধির পরিপন্থী।


বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী স্বাক্ষরিত ওই অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এ ঘটনায় জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানিয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]