সুখের আশায় মালয়েশিয়া কাজে গিয়ে ৭ বছর যাবত নিখোঁজ মনিরুল সরদার

আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৪:৩১:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৪:৩১:৪২ অপরাহ্ন
সুমন মন্ডন পাবনা প্রতিনিধি ) ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের যুবক মনিরুল সরদার একটু সুখের আশায় মালয়েশিয়া কাজে গিয়ে ৭ বছর ধরে নিখোঁজ। ২০১৮ সালের ১৭ই আগস্ট ডেমরা পূর্বপাড়া গ্রামের মৃত আবু সরদারের ছেলে মনিরুল সরদার একটু সুখের আশার পারি জমান মালয়েশিয়া। মালয়েশিয়া যাবার পর ১৩ থেকে ১৪ মাস ধরে পরিবারের সাথে যোগাযোগ চলে। এই কয়েক মাসে প্রবাস জীবনের সুখ দুঃখ ভালো মন্দের কথা জনান পরিবারের সদস্যদের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যেদিন রাতে শেষ কথা হয়েছিলো সেদিন সে পরিবারের সদস্যদের জানায় "আমাদের এদিকে নেটে সমস্যা হচ্ছে পরে কথা হবে"। এদিকে তার দেশে থাকা স্ত্রী জানান সেদিন রাত ৮ টার দিকে তার সাথে শেষ কথা হয়, পরে সেদিনই তার ফোনে রাত ১০ টার দিকে ফোন দিয়ে আর ফোনে তাকে পাওয়া যায় নাই। আজ অবধি তার আর কোন আর খোঁজ আমরা পাইনাই। বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ মা সাংবাদিকদের ক্যামেরার সামনে ফ্যালফ্যাল করে কেঁদে ফেলে আর বলে আমার ছেলে হারিয়ে গেছে তাকে তোমরা নিয়ে এসে দাও। মনিরুল সরদারের পরিবারের সদস্যরা শিক্ষিত না হওয়ায় কোন এজেন্ট এর মাধ্যমে মালয়েশিয়া গিয়েছে সে কথাটাও জানাতে পারছেন না। বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে পাচ্ছেনা কোন খোঁজ। মনিরুলের ভাই শাহ্ আলী সরদার জানান, যার মাধ্যমে আমার ভাই বিদেশ গিয়েছে সে আমাদের ফুপাতো ভাই ধূলাউড়ি ফুলবাড়িয়ার আনিসুর রহমান। আনিসুরও আমাদের ভাইকে খুঁজে পেতে ঠিকমতো সাহায্য করছে না। আমরা আমাদের ভাইকে খুঁজে পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পাবনা জনশক্তি অফিস, ফরিদপুর থানায় গিয়েও কোনো রকম কোনো তথ্য পাই নাই। আমরা এখন চাই আমাদের ভাই বেঁচে আছে না মনে হয়ে গেছে এই তথ্যটুকু চাই সরকারের কাছে। তবে আমরা আশায় আছি মনিরুলের খোঁজ আমরা পাবো। আনিসুর রহমান জানান, সে কালাম নামের এক লোকের মাধ্যমে মনিরুল সরদার কে মালয়েশিয়া পাঠিয়েছেন। কালাম বলতে পারবে কোন এজেন্টের মাধ্যমে মনিরুল মালয়েশিয়া গিয়েছে। তবে মনিরুল বলেছিলো তাদের বাড়ির কাছে এক লোকের সাথে জমিজমা নিয়ে ঝামেলা ছিলো। আর সেই লোকই মনিরুলকে বলে তুমি পাসপোর্ট ফেলে চলে আসো। আমি তোমাকে পাসপোর্ট বানিয়ে দিবো, ভিসা করে দিবো। আমার মনে হয় উনার সাথে যেহেতু জমিজমা নিয়ে ঝামেলা আছে তাই উনার কাছে যাবার দিন এর পর থেকেই আর মনিরুলের সাথে যোগাযোগ নাই সবার সাথে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]