​দক্ষিণখান পশ্চিম থানার উদ্যোগে শীতবস্ত্র উপহার বিতরণ

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৬:৫৪:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৬:৫৪:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণখান পশ্চিম থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ উপলক্ষে এক মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৮টা ৩০ মিনিটে মোল্লারটেক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির জনাব আবু সাঈদ শাহানেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির জনাব আব্দুল্লাহ আল মামুন মিয়া। এছাড়াও অনুষ্ঠানে শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ, থানা সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে থানা আমির জনাব আবু সাঈদ শাহানেওয়াজ বলেন, শীতবস্ত্র উপহার প্রদান সংগঠনের সমাজসেবা কার্যক্রমের একটি অংশ, যা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। প্রকৃতপক্ষে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও মানবিক বিবেচনায় সংগঠন হিসেবে আমরা এ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।

তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের নৈতিক দায়িত্বের অংশ এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]