ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৬:৩৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৬:৩৭:৩৬ অপরাহ্ন

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেয়েছেন গোলাম আজম সৈকত।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে করা আপিল শুনানি শেষে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

এর আগে নির্ধারিত মনোনয়ন বাছাইয়ের দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ১ শতাংশ ভোটারের সমর্থনে জমা দেওয়া স্বাক্ষরে গড় মিল না পাওয়ার অভিযোগ তুলে গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। এ আদেশের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

আপিলে প্রার্থীতা ফিরে পাওয়ার পর তিনি শুকরিয়া জ্ঞাপন করেন এবং বলেন,
“আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলকভাবে ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড় মিল নেই—এমন মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল।”
তিনি আরও বলেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল শ্রেণি-পেশার মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]