নিজস্ব প্রতিবেদক
মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল *অদ্য ১৩/০১/২০২৬ তারিখ বিকাল অনুমান ১৬.০৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ছিলাদরচর এলাকায়* বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে *প্রায় ৫৮,৫০০/- (আটান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যের ১৯৫ (একশত পচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন* পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *আব্দুল শুক্কুর (৫০),* পিতা-মৃত শাহ আলম, সাং- মসজিদ কলোনী, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি বলে জানা যায়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর জেলার ভাঙ্গা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
। মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।