গফরগাঁও পৌরভবনের তোরণ ও বাউন্ডারি ওয়াল নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

আপলোড সময় : ১২-০১-২০২৬ ১০:১৯:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ১০:১৯:০৭ অপরাহ্ন
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও পৌরসভার পৌরভবণের প্রবেশ তোরণ ও সংলগ্ন বাউন্ডারি ওয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন আজ ১২ জানুয়ারি সোমবার করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এ ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, গফরগাঁও পৌরসভা প্রশাসক ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনি, গফরগাঁও পৌরসভা নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, গফরগাঁও পৌরসভা নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, গফরগাঁও পৌরসভা হিসাবরক্ষণ কর্মকর্তা মনির হোসেন মোল্লা, গফরগাঁও পৌরসভা উপ সহকারী প্রকৌশলী ইমরান হোসেন। এছাড়াও গফরগাঁও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]