কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা

আপলোড সময় : ১২-০১-২০২৬ ০২:৩৪:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ০২:৩৪:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দুয়া এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল- ইসলাম চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দীন ভুঞা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আব্দুর ছবুর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল কাশেম, সাবেক শিক্ষা অফিসার মীর্জা মোহাম্মদ, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, কান্দাপাড়া সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মোসলেম, জল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, দুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক, গামরুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকি, দুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার সরকার প্রমুখ। বক্তারা মোঃ আফতাব উদ্দীনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]