মির্জাগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

আপলোড সময় : ১২-০১-২০২৬ ১২:৩২:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৬ ১২:৩২:১০ পূর্বাহ্ন
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার ( ১১ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার মহিষকাটা বাজারে আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। 
 
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, আইয়ুব খান।
 
আরও বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান, ফিরোজ আলম গোলদার, বিএনপি নেতা নূর হোসেন মৃধা, হাসিব তালুকদার, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাদা খান প্রমুখ।
 
এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে প্রায় পৌনে এক ঘন্টা বক্তব্য রাখেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]