বানারীপাড়ায় পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌতম সমদ্দার গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৫:২৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৫:২৫:৪৬ অপরাহ্ন
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
 
বরিশালের বানারীপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দারকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি উপজেলা পুরোহিত কমিটির সভাপতি, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বন্দর বাজারের বিশিষ্ট সার ডিলার।

জানা গেছে, রোববার (১১ জানুয়ারী) দুপুরে বানারীপাড়া বন্দর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান সারের দোকান থেকে তাকে ডেভিল হান্ট ফেজ-২'র অভিযানে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 এদিকে সম্প্রতি মেরুদন্ডে অপারেশন করানো অসুস্থ গৌতম সমদ্দারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ, মহাশশ্মান, পুরোহিত কমিটি ও কেন্দ্রীয় সার্বজনিন দুর্গা মন্দিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। ###
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]