বাগেরহাটে ১২ এনিসিপি নেতার পদত্যাগ

আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৪:২৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৪:২৪:১৮ অপরাহ্ন
 
বাগেরহাট প্রতিনিধিঃ
 
বাগেরহাটে এক সাথে ১২ এনসিপি নেতা পদত্যাগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাগেরহাট সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মোঃ আলী হোসেন ও যুগ্ম সমন্বয়কারী কাজী মাহফুজুনর রহমানসহ ১০ সদস্য পদত্যাগ করেন। 
 
পদত্যাগ করা অন্যান্য সদস্যরা হলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলার সদস্য আশিকুর রহমান (সুমন), শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মোঃ হাসান শেখ, মোঃ শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মোঃ জনি, মুনিয়া আক্তার জেনি ও মোঃ রাতুল আহসান। 
 
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী ও অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ আলী হোসেন বলেন, ২৪ এর গনঅভ্যূথানের যে অঙ্গিকার ও নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যায় নিয়ে যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জন্ম হয়েছিলো বর্তমান প্রেক্ষাপচট ও রাজনৈতিক সমীকরণে যে অসমাঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমিসহ মোট ১২ জন পদত্যাগ করেছি। 
 
তিনি আরও বলেন, আমার ব্যক্তি দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শন সংঘর্ষিক হওয়ায় আমি এনসিপির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ থেকে ব্যক্তিগত কারনে পদত্যাগ করছি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]