গৌরীপুরে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-০১-২০২৬ ১২:৩৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ১২:৩৬:১৩ অপরাহ্ন
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

‎ময়মনসিংহের গৌরীপুরে "জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তরুণদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের স্থানীয় হারুনপার্ক মাঠে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
 
ইসলামি ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি সালেহীন কবিরের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
 
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলন পূর্ব বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ বাংলাদেশে এমন একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল, কোন ছাত্র সংগঠন এমনকি সাধারণ মানুষও এই ফ্যাসিস্টদের কাছে নিরাপদ ছিলো না। ইসলামি ছাত্রশিবির ছিলো প্রথম ও প্রধানতম টার্গেট। বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে দাড়ি রেখেছে, একটা ছেলে টুপি পড়েছে, একটা ছেলে টাকলুর উপরে পোষাক পড়েছে এই কারণে শিবির না করলেও শিবির ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা জায়েজ ছিলো।
 
 
 
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনকে ছাত্র সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য আল্লাহ তায়ালা নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। জুলাই অভ্যূত্থান পরবর্তী সময়ে আমরা নতুন একটা দেশ নির্মাণ করবো তা না আবারও সেই পুরোনো স্টাইলেই দেশ চলবে সিদ্ধান্ত আজকে ছাত্র সমাজকে নিতে হবে। জুলাই আন্দোলনে দেড় সহস্রাধিক ছাত্র প্রাণ দিয়েছে, দেশের আনাচে-কানাছে লক্ষাধিক ছাত্ররা আহত হয়ে বিছানায় কাতরাচ্ছে। কিন্তু এখনি নতুন প্রেসক্রিপশানে ভারতীয় আধিপত্যবাদের মধ্য দিয়ে আবারও জুলাই অভ্যূত্থানকে নিশ্চিহ্ন করার পায়তারা করা হচ্ছে। ছাত্রসমাজের শরীরে এক ফোটা রক্ত থাকতে জুলাই বিপ্লব নিয়ে কোন টালবাহানা চলবে না।
 
 
 
ইসলামি ছাত্র শিবির গৌরীপুর উপজেলার সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ ও কলেজ শাখা সেক্রেটারি সাইফুল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে ‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি গৌরীপুর শাখার আমির মাওলানা বদরুজ্জামান, সাবেক আমীর এডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার, ইঞ্জিনিয়ার ডক্টর জিয়া উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম হামিম, জামায়াতে ইসলামির সূরা সদস্য মাওলানা সুলতান আহমদ, মাওলানা ফজলুল হক, জামায়াতে ইসলাম পৌর শাখার সভাপতি ডাঃ আব্দুর নূর, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস এম জুবায়ের হোসাইন, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল বারি, গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি  আল মামুন ফকির, সাবেক  উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন লিটন প্রমূখ।
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]