কুমারখালীতে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ দূর্বৃত্তদের বিরুদ্ধে

আপলোড সময় : ১১-০১-২০২৬ ১১:৩৬:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ১১:৩৬:১৭ পূর্বাহ্ন
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার কুমারখালীতে মামুন হোসেন (৩৭) নামের বিএনপির এক কর্মীকে  কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
 
 
 
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই বিল এলাকায় এ ঘটনা ঘটে। 
 
 
আহত মামুন বুজরুক বাঁখই গ্রামের ওহিদুজ্জামানের ছেলে। তিনি সম্প্রতি সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে ফিরেছেন। 
 
মামুনের বোন সুমি খাতুন জানান, তার ভাই মামুন রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে বুজরুক বাঁখই বিল এলাকায় গিয়েছিল। এ সময় ৬-৭ জন ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের গুরুতর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছেন। কেন বা কারা কুপিয়েছে তা এখনও জানা যায়নি।
 
কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ জানান, মামুন ৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি গ্রুপের কর্মী।
 
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]