অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: নগরীতে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার ২৪

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১১:২৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১১:২৩:২৪ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরক মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ সেলিম রেজাকে (৩২), তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি কর্ণহার থানার বেজোড়া এলাকার মোঃ আব্দুল হামিদের ছেলে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৩ জন গ্রেফতার হয়। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭জন, মাদক মামলার আসামি ৪জন এবং অন্যান্য অপরাধে ১২জন রয়েছেন।

এ ব্যপারে গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]