মানুষ যদি আপনার উপর সন্তুষ্ট হয়,আল্লাহ রাব্বুল আলামীন আপনার উপর সন্তুষ্ট হবে" ---হিজলায় খালেদা জিয়ার শোকসভা রাজিব আহসান।

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৭:৪৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৭:৪৮:২২ অপরাহ্ন
মামুন জমাদার,হিজলাঃ
আমি যখন খুব ছোট ছিলাম তখন মেহেন্দিগঞ্জ আরসি কলেজ মাঠে প্রথম বেগম খালেদা জিয়াকে দেখার সৌভাগ্য হয়েছিল,মানুষ এত সুন্দর হয় আগে কখনো দেখিনি।ঐ সুন্দর মানুষটি শুধু দেখতে সুন্দর ছিলেন না,তার মন,অন্তর আত্মা পবিত্র ও পরিশুদ্ধ ছিল।যে মানুষ চলে গেছে আমাদেরকে ছেড়ে আর কখনো দেখা হবে না আমরা প্রত্যেকটি মানুষ অন্তর আত্মা থেকে তাকে স্মরণ করি।আমি গর্ব করে বলতে পারি ওনি আমাকে খুব ভালবাসতেন,দেশনেত্রী আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন।আমাকে তিনি যখন ছাত্রদলের দায়িত্ব দিয়েছিলেন এবং বলেছিলেন শুধু সংগঠনের জন্য নয় এর বাইরে সাধারণ কর্মীদের জন্য কাজ করতে হবে।
 
সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফিরাত কামনায় হিজলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভা ও মিলাদ মাহফিলে কান্না জড়িত কন্ঠে একথা বলেন প্রধান অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,বরিশাল-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব রাজিব আহসান।
 
৮ জানুয়ারি, বিকাল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে এ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
 
তিনি স্মৃতিচারনে আরো বলেন,আপনারা দেশনেত্রীর জানাজায় দেখেছিলেন কেউ কাউকে ডাকেনি,এই হিজলা থেকে হাজার হাজার মানুষ গিয়েছিল।সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সেদিন ঢাকায় গিয়েছিল দেশনেত্রীর জানাজায় অংশ নিতে।এটা দেশনেত্রীর প্রতি ভালোবাসা।বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি,কখনো তিনি মাথা নত করেননি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই সংগ্রাম করে গেছেন।দেশনেত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন শুধু দলের জন্য নয়,দেশের জন্য কাজ করো। আজকে আমাদের প্রত্যেকেই দেশনেত্রী দেখানো আদর্শ অনুসরণ করে চলতে হবে।এই মানুষটিকে গত ফ্যাসিস্ট সরকার খুনী সরকার কত যে অপমান লাঞ্ছিত করার চেষ্টা করেছিল। সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। গত ফ্যাসিস্ট সরকার সাজানো মামলা হাজিরা দিতে সাড়ে তিন বছর তাঁর সাথে আদালতে যেতাম,আবার তাকে বাড়িতে পৌঁছে দিতাম।আমাদেরকে জিজ্ঞেস করতো আমরা খেয়েছি কিনা?তিনি তখনও খান নাই।সে স্মৃতি মনে পড়লে আজো মন কেঁদে উঠে।
 
শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপি'র সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন,সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।
 
উপস্থিত ছিলেন,হিজলা উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন সাইফি

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]