কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৪:২৫:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৪:২৫:৫৪ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহের আহবায়ক মোঃ আসাদুজ্জামান।

উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। শিক্ষার সপ্তাহ উপলক্ষে উপজেলার ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]