নাইক্ষ্যংছড়ি-বাইশারীতে অগ্নিকাণ্ডে মাওলানা কবির উদ্দিন আহমেদের বসতঘর পুড়ে ছাই

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৪:১৩:০০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৪:১৩:০০ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাওলানা কবির উদ্দিন আহমেদের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে ঘর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন বসতঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা ঘুমন্ত স্থায় থাকলেও দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু পুড়ে যায়।
 
ক্ষতিগ্রস্ত মাওলানা কবির উদ্দিন আহমেদ জানান, আগুনে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে চরম বিপদের মধ্যে আছি।”
 
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আগুন নিজে থেকেই নিভে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এলাকাবাসী দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
 
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে, যা এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]