নিখোঁজের চার দিন পুকুরে মিলল জসীমের লাশ

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৩:১০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৩:১০:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বোয়ালখালীতে নিখোঁজ থাকা মোঃ জসীম উদ্দীন (৪৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।  উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিদ্রগ্রাম এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে পুকুরে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত মোঃ জসীম উদ্দীন উপজেলার ০৮ নং শ্রীপুর-খরণদ্বীপ,০৬ নং ওয়ার্ড, মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দ পুত্র। 

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত রবিবার (৪ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডি নম্বর: ২১০।

মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]