ফুলপুরে মৃত মুরগির মাংস বিক্রির অপরাধে জরিমানা আদায়

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১২:২৮:২৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১২:২৮:২৯ পূর্বাহ্ন
মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় মৃত মুরগির মাংস বিক্রি করার অপরাধে ভুক্ত অধিকার আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আজ ৭জানুয়ারি বুধবার সন্ধ্যায় জেলার ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজারে মৃত মুরগির মাংস বিক্রি করা হচ্ছে এমন খবরে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করা হয়। এ সময় মৃত মুরগির মাংসগুলো জব্দ করা হয় এবং এবং ভোক্তা অধিকার আইনে দুজন ব্যবসায়ীকে ২৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]