মির্জাগঞ্জে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১২:২৪:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১২:২৪:১২ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায় উদয়ন ভাষা শহীদ আব্দুল জব্বার মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস-চেয়ারম্যান, পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হাই। উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ‌ের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দীন হাওলাদার, বাবুল মুন্সি, সৌরভ মুন্সি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক খন্দকার আতাহার উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]