বুড়িচংয়ে গ্যাসের সিলিন্ডার দোকানে উপজেলা প্রশাসনের অভিযান; জরিমানা

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৯:৩১:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৯:৩১:৩১ অপরাহ্ন


মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় এলপি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি শুরু করে। ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।


এমন অভিযোগের ভিত্তিতে বুড়িচং বাজারের বিভিন্ন এলপি গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) রাতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।


অভিযানকালে দেখা যায়, বুড়িচং বাজারের একাধিক গ্যাসের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এ অপরাধে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বুড়িচং থানার পুলিশ সদস্যরা, বুড়িচং বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। অভিযান চলাকালে বাজারে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন ও মজুত পরিস্থিতি যাচাই করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, সাধারণ জনগণের স্বার্থ রক্ষা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]