কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে চাপাতি দিয়ে এক ব্যাক্তিকে কুপিয়ে জখম, আটক-০১

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৮:২০:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৮:২০:০৭ অপরাহ্ন
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে মো. সোহেল রানা (৪৫) নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় কাউসার হোসেন (২২) নামের এক হামলাকারীকে আটক করেছে পুলিশ।    
 
 
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত মো. সোহেল রানা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কালুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে। আটককৃত কাউসার হোসেন একই এলাকার মিজানুর রহমানের ছেলে। 

 
জানা গেছে, পূর্ব বিরোধের জেরে সোহেল রানার ওপর চাপাতি দিয়ে অতর্কিত হামলা চালায় কাউসার হোসেনসহ তার সঙ্গী। হামলায় সোহেল রানার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে  জখম হয়।
 

এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে একজন হামলাকারীকে হাতে-নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহত সোহেল রানাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তার বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

 
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বর জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আহত ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এজাহার দিলে বাকী আসামি গ্রেফতার করা হবে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]