স্যান্ডেলের ভেতর থেকে সাড়ে ৮লাখ টাকার হেরোইন উদ্ধার

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৭:৫৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৭:৫৫:৫৮ অপরাহ্ন
মোঃ সবুজ সরকার সৌরভ,
ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে হেরোইন সহ মজিবর রহমান( ৬৯) নামে মাদক পাচারকারী কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মৃত ইমাজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (৬জানুয়ারী) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উদ্ধার করা হয়।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মোকছেদুর জানান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভুবনপাড়া গ্রামের মৃত ইমাজ উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬৯) দীর্ঘদিন যাবৎ মাদক পাচার ও বিক্রি করে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্তপুলিশ সুপার এএসপি (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খানের নেতৃত্বে ঘাটাইল থানা উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ কলেজ মোড় ইউসিবি ব্যাংকের সামনে থেকে মজিবর রহমান কে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তার দেহ তল্লাশী করে পায়ের স্যান্ডেলের ভিতর থেকে ৮৫গ্রাম হেরোইন উদ্ধার করেন। যার আনুমানিক মুল্য ৮লাখ পঞ্চাশ হাজার টাকা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, মুঠোফোনে জানান ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]