বানারীপাড়ায় ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৭:০৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৭:০৫:২৮ অপরাহ্ন
 
 
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :
বানারীপাড়ায় অবৈধভাবে পরিচালিত ৪টি ইটভাটায় বরিশাল পরিবেশ অধিদপ্তর ও বানারীপাড়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের মসজিদ বাড়িতে অবৈধভাবে পরিচালিত মেসার্স বাবা ব্রিকস, মেসার্স আশা ব্রিকস, মেসার্স রুপা ব্রিকস মেসার্স সাবা ব্রিকস ও তালুকদার ব্রিকসে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টে সাড়ে ৮ লাখ টাকা জরিমানাসহ ইটভাটার চিমনি ভেঙে ফেলা ও কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় প্রশিকিউশন প্রদান করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ সোহেল মাহমুদ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]