নিজস্ব প্রতিবেদক
নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে এবং একটি পরিত্যক্ত চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।
গতকাল ০৬/০১/২০২৬ তারিখ রাত আনুমানিক ২১.১০ ঘটিকায় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সোহেল রানা (২২), পিতা- মোঃ রফিক মন্ডল, সাং- বাস্তগোলা, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ী’কে একটি চোরাই সুজুকি জিক্সার (মনোক্রোম ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে একই অভিযানিক দল অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ২২.৪০ ঘটিকায় রাজবাড়ী জেলার পাংশা থানাধীন আজিজ সরদার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাদ্দাম মন্ডল (২৭), পিতা- ছেকেন মন্ডল, সাং- চরঝিকরীপুর পশ্চিমপাড়া, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী’কে একটি চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (ব্ল্যাক) মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
এছাড়াও একই এলাকার অভিযান চলাকালীন রাত আনুমানিক ২৩.৩০ ঘটিকার সময় একটি রেজিস্ট্রেশনবিহীন চোরাই টিভিএস এপাচি ফোর-ভি (রেড) মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মোটরসাইকেল সমূহের প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।