‎হোসেনপুরে বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় তাঁতীদলের দোয়া ও মিলাদ।

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৪:৪৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৪:৪৭:৫৭ অপরাহ্ন

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা তাঁতীদলের উদ্যোগে বিএনপি'র চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎

‎মঙ্গলবার(৬ জানুয়ারি)সন্ধ্যায় হোসেনপুর নতুন বাজারে তাঁতীদল কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম।

‎এসময় উপস্থিত ছিলেন,সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক স্বপন আহমেদ,

‎উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান,যুগ্ন আহ্বায়ক ফয়সাল আহমেদ,সিদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন আহমেদ,তাঁতীদল নেতা জুনায়েদ আকন্দসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]