কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় উপজেলা বিএনপি'র আয়োজনে উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর ২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর।
শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, মহিলা দলের নেত্রী শামীম আরা নুপুর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ শোক সভায় বক্তব্য রাখেন।
শোক সভায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, উপজেলা ওলেমা দলের আহবায়ক মাওলানা জুবায়ের হোসেন।