ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে নবীন বরণ অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০২:৩৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০২:৩৪:৩৪ অপরাহ্ন
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)  প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ  উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায়
বরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (০৬ জানুয়ারী) ২০২৬ ইং 
সন্ধ্যায়, যাচাই–বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি  জাহিদ হাসান  ও সম্পাদক ইসহাক মিয়ার উপস্থিতিতে ফয়সল আহমেদ এর সঞ্চালনায় নবীন সদস্যদের বরণ করে নেন, আইকর আইনজীবী নেতা ও সিনিয়র  সাংবাদিক আজিজুল হাই সোহাগ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। 

এ সময় তাঁদের পরিচিতি পর্ব শেষে  শুভেচ্ছা বিনিময়,ফুল দিয়ে বরণ ও মিষ্টিমুখ করানো  হয়। পরে নবীন সদস্যদের উদ্যেশে, প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব  আরও সক্রিয়, কর্মমুখর ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

নতুন সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]