কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজাসহ ৫ নারী মাদক কারবা‌রি‌ গ্রেফতার

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১০:৪৭:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১০:৪৭:৪৩ অপরাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় পৃথক দুটি অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার (০৬ জানুয়ারি) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের হাকিমপুরের ঘাসরিয়া গ্রামের মোঃ ওসমান আলীর স্ত্রী মোছাঃ শামসুন্নাহার (৪০), মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ নুরনাহার বেগম (৪০), মোঃ রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ সুমি আক্তার (৩১), মোঃ মোয়াজ্জামেল হকের স্ত্রী মোছাঃ আনজুমা (৫৮) ও একই এলাকার মংলাপাড়া গ্রামের মোঃ আব্দুল করিমের স্ত্রী মোছাঃ পারুল আক্তার (৪৯)। তারা সংঘবদ্ধ পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
 
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকায় পাঁচ কেজি গাঁজাসহ দুইজন এবং একই এলাকায় রাবাইতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে সাড়ে সাত কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান নাঈম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]