কুষ্টিয়ায় ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ২৯ লক্ষ টাকা জরিমানা করলো পরিবেশ অধিদপ্তর

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ১০:১০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১০:১০:০২ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৮টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ২৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । 
 
 
মঙ্গলবার (৬ জানুয়ারি) কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান  চালানো হয়েছে। 
 
 
 
পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। 
 
 
 
 
 
অভিযানকালে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত মোট ০৮টি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব ইটভাটার বিরুদ্ধে মোট ২৯ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে স্কেভেটর ব্যবহার করে ইটভাটাগুলোর রাউন্ড ভেঙে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মোঃ হাবিবুল বাসার এবং পরিদর্শক নাসরিন সুলতানাসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
 
 
এছাড়াও অভিযানে উপস্থিত থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
 
অভিযানকৃত ইটভাটাসমূহের তালিকা ও জরিমানার বিবরণ:
১. এমএনবি (MNB) ব্রিকস, প্রোঃ হাজী নুর ইসলাম, মশান বাজার, মিরপুর, কুষ্টিয়া; জরিমানা: ৪ লক্ষ টাকা 
২. এসকেআর (SKR) ব্রিকস, প্রোঃ সাইদুর ইসলাম, চুনিয়াপাড়া, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া ; জরিমানা: ৪ লক্ষ টাকা 
৩. এবি (AB) ব্রিকস, প্রোঃ মোঃ শাহিন আলী, বলিদাপাড়া, মশান, মিরপুর, কুষ্টিয়া ; জরিমানা: ৫ লক্ষ টাকা 
৪. ভাই ভাই ব্রিকস (VVB), প্রোঃ মোঃ হারুন অর রশিদ, মির্জানগর, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া ; জরিমানা: ৩ লক্ষ টাকা 
৫. এমআইএইচ (MIH) ব্রিকস, প্রোঃ ইমাম আলামিন, বারখাদা, সদর, কুষ্টিয়া ; জরিমানা: ৩ লক্ষ টাকা 
৬. এএসএসবি (ASSB) ব্রিকস, প্রোঃ মোঃ শামসুল আলম, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া; জরিমানা: ৩ লক্ষ টাকা 
৭. এএসএসবি (ASSB)-২ ব্রিকস, প্রোঃ মোঃ শিহাবুদ্দীন, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া ; জরিমানা: ৩ লক্ষ টাকা
৮. এনবিসি (NBC) ব্রিকস, প্রোঃ মোঃ নজরুল ইসলাম, বারখাদা, জুগিয়া, কুষ্টিয়া ; জরিমানা: ৩ লক্ষ টাকা। 
 
পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]