ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০৩:৫২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০১-২০২৬ ১০:১৩:৩৯ অপরাহ্ন

আব্দুল্লাহ আল ফাহাদ, ত্রিশাল প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা কানিহারী ইউনিয়নের বালিদিয়া পশ্চিমপাড়া।রেইনট্রি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হীরা মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হীরা মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাঁশকান্দা (উত্তর গোবিন্দপুর) গ্রামের কাশেম মিয়ার ছেলে ও নাজমা বেগমের সন্তান। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার শ্বশুর মিরাজ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) ভোর অনুমানিক রাত ৪টা থেকে সকাল ৭টার মধ্যে কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের আবু হানিফ (পিতা- মৃত ইসমত আলী) এর বাড়ির পাশের একটি রেইনট্রি গাছে প্লাস্টিকের সুতলী দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হীরা মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ত্রিশাল থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অর্থনৈতিক অভাব-অনটন ও পারিবারিক কলহের জেরে ওই যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]