কাউখালীতে পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১১:৫০:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১১:৫০:১৩ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে সোমবার (৫ জানুয়ারী)বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন কাউখালী উপজেলা শাখার আয়োজনে, উপজেলার মদনমোহন জিউর আখড়াবারী মন্দিরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কাউখালী উপজেলা শাখার আহবায়ক মাস্টার কিরণ চন্দ্র হালদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব জ্যোতির্ময় চক্রবর্তী রতনের সঞ্চালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিনয় কৃষ্ণ দাস, মতুযা আশ্রমের সম্পাদক সুশীল হাওলাদার, আখড়াবাড়ি সভাপতি ও কাউখালী সদর ইউনিয়ন পূজা ফ্রন্ট এর আহবায়ক শংকর লাল বসু, যুগ্ম আহবায়ক নীতি বিকাশ মিস্ত্রি, অ্যাডভোকেট সুবীর হালদার, প্রভাষক সন্তোষ এডবর, প্রভাতী রানী প্রমুখ। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]