এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৯:১৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৯:১৪:১৫ অপরাহ্ন
 
আব্দুল্লাহ আল ফাহাদ ত্রিশাল প্রতিনিধি:
 
এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে ময়মনসিংহের ত্রিশালে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

 
তিনি জানান, সোমবার (৫ জানুয়ারী) ত্রিশালে এলপিজি গ্যাসের বাজার মনিটরিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাবসায়ীরা দোকানে ম‚ল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ না করা এবং লাইসেন্স নবায়ন না করায় তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫ টি মামালায় ৯ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

 
এসময় স্থানীয় লোকজনকে এলপিজির দাম সম্পর্কে অবহিত করা হয় এবং কেউ বেশি দাম চাইলে কিভাবে অভিযোগ দায়ের করবেন সে বিষয়ে অবহিত করা হয়। অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম সার্বিক কার্যক্রমে আইনানুগ সহযোগিতা করেন।

 
জনস্বার্থে উপজেলা প্রশাসন ত্রিশালের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]