হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০৬:৪৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০৬:৪৫:৪২ অপরাহ্ন
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় ১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দাওরায়ে হাদিস মাস্টার সমাপনী সম্মাননা ক্রেস্ট প্রদান, খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৩ জানুয়ারি ২০২৬ মাদ্রাসা প্রাঙ্গনে বাদ মাগরিব এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাত্র তিন বছরের মধ্যে তিনজন ছাত্রকে হেফজ সম্পন্ন করানো হয়েছে। ৯ জন শিক্ষার্থী দাওরায়ে হাদিস মাস্টার সম্পন্ন করেছেন। এ সময় ৯ জন শিক্ষার্থীকে সমাপনী সম্মাননা ক্রেস্ট তুলে দেন, সিরাজগঞ্জ জেলার রৌহা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোঃ শাহাদাত হোসাইন। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদিস আল্লামা ইয়াকুব নজির চাটগামী, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]