ঢাকার কেরানীগঞ্জে ১৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১২:৫০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১২:৫০:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৪/০১/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.১৫ ঘটিকার সময় *ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ* এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। । অভিযানে *প্রায় ৫৮,২০০/- (আটান্ন হাজার দুইশত) টাকা মূল্যের ১৯৪ (একশত চুরানব্বই) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে* আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম *মো: খোকন (৩৫),* পিতা- মফিজ হাওলাদার, সাং- সাতানী কাচারী, থানা- মুলাদী, জেলা- বরিশাল বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। । মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]