মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে পরিক্ষার ফলাফল,পুরস্কার বিতরণ,নতুন ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

আপলোড সময় : ০৫-০১-২০২৬ ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০১-২০২৬ ১১:৫৩:৪৩ পূর্বাহ্ন
মোঃ আখতার হোসেন হিরন : সিরাজগঞ্জের সলঙ্গার প্রাণ কেন্দ্রে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক-২৫ পরিক্ষার ফলাফল,পুরস্কার বিতরণ,নতুন ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে স্কুল চত্ত্বরে উক্ত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষিকা মাহমুদা ম্যাডামের পরিচালনায় উপস্থিত থেকে কৃতি ছাত্রছাত্রীদের হাতে বার্ষিক পরিক্ষার ফলাফল সীট ও পুরস্কার তুলে দেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক/অধ্যক্ষ মোস্তফা জামান। এসময় মঞ্চ সঞ্চালনায় সহযোগিতা করেন সিনিয়র শিক্ষিকা আলেয়া ও মাহফুজা ম্যাডাম। আরও উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক/শিক্ষিকা সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা জামান এ প্রতিনিধিকে জানান,আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের পরিক্ষায় শতভাগ কৃতিত্ব অর্জনের জন্য আমরা দীর্ঘ প্রায় ২যুগ ধরে প্রাণপ্রণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার ফলশ্রুতিতে আমার স্কুলের ছাত্রছাত্রীগুলো বরাবরই উপজেলার মধ্যে একটা অবস্থান করে নেয়। স্কুলে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে খেলাধুলা, ব্যায়াম,পড়ালেখায় প্রতিযোগিতা, ইসলামী বিধিবিধান মেনে চলতে উৎসাহীত করাসহ এমন কি পানিতে পড়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে (সাঁতার শিখাতে) স্কুল ক্যাম্পাসে মিনি সুইমিং পুল স্থাপন করেছি। এবছর আমাদের নতুন ক্যাম্পাস ভিজিট করতে যেসকল দর্শনার্থী ও অভিভাবক/অভিভাবিকা বৃন্দ এসেছিলেন তাদের মাঝ থেকে সকলের সামনে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান দর্শনার্থী বিজয়ী ঘোষণা করে যার পুরস্কার স্যামসাং গ্যালাক্সি ব্র্যান্ডের এন্ডুয়েট মোবাইল সেট উপহার হিসেবে তুলে দিয়েছি। যার কুপন নম্বর ছিল ১৪৮ বিজয়ী ব্যক্তি ছিলেন পুরানবেড়া গ্রামের তাসলিমা খাতুন। প্রতি বছর সকল পরিক্ষায় প্রতিষ্ঠানের এমন সাফল্য অর্জন করাতে ছাত্রছাত্রী অভিভাবক/অভিভাবিকাসহ এলাকার লোকজন মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক/শিক্ষিকাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]