কেন্দুয়ায় ট্রান্সফরমার চুরির সময় জবাই করে হত্যা: ১২ ঘণ্টায় এক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ১১:৪৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ১১:৪৪:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো. রাকিব মিয়া (২৫) গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামের বাসিন্দা। রোববার (৪ জানুয়ারি) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বিদ্যাবল্লভ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহত মো. রিপন মিয়ার বড় ভাই মো. সুজন মিয়া চারজনকে আসামি করে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

কেন্দুয়া থানা পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৩ জানুয়ারি সকালে বিদ্যাবল্লভ বাজারসংলগ্ন একটি পতিত জমি থেকে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]