মুলাদী প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুলাদীতে দোয়া মোনাজাতের আয়োজন করে হিজলা-মুলাদী থেকে নির্বাচিত সাবেক চার চার বারের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মোশাররফ হোসেন মঙ্গ।
আজ বিকাল ৪টায় মুলাদী পৌরসভার ১নং ওয়ার্ডের পাতারচর গ্রামে আলহাজ¦ মোশাররফ হোসেন মঙ্গুর নিজ বাড়ীতে অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও মুলাদী-বাবুগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিন বলেন, বাংলাদেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের হৃদয়ের মাঝে ততদিনই বেচে থাকবেন। পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর আধুনিক মেডিকেল কলেজের ড্যাব সভাপতি ও কেন্দ্রীয় ড্যাবের সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা প্রফেসর ডাঃ জাহানারা লাইজু, মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়তউল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান, সিনিয়র যুগ্ন- আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক সিহাব উদ্দিন পেসকার, জাহাঙ্গীর হোসেন কবিরাজ, মশিউর রহমান মাসুদ, পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক আনিসুর রহমান আলাল, সাইদুর রহমান জীবন, কামাল হোসেন অপু মোল্লা, স্বপন হাওলাদার, উপজেলা মহিলা দল সভাপতি ইসরাত জাহান লিলি, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন- আহবায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহীদ মোল্লা, পৌরসভা শ্রমীকদল সভাপতি মফিজুর রহমান শরীফ, সম্পাদক মাসুদ খান রিকু, ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল আলম খান, নাসির হাওলাদার, মোশারফ হোসেন নান্নু মল্লিক, রুবেল সরদার, সবুজ সরদার, পৌরসভা ছাত্রদল আহবায়ক সোহানুর রহমান সোহান হাওলাদার, যুগ্ন-আহবায়ক হেমায়েত উদ্দিন হাওলাদার, ইসমাইল সরদার, মুলাদী কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, সাংগঠনিক সম্পাদক ইমরান, যুগ্ন-সম্পাদক ইয়ামিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।