কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৬:০০:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৬:০০:৪২ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। 
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রাক প্রস্তুতি ও তদারকির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও প্রস্তুতি খতিয়ে দেখার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান পরিদর্শন করেন।


এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ।
ভোট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন প্রশাসন। এছাড়া ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য কেন্দ্রগুলোর অবস্থা পর্যালোচনা করা হয়। 
 
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ ভোটারদের সুবিধা নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখার লক্ষ্যই নেওয়া হয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]