সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায়"কুষ্টিয়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৪:২৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৪:২৮:০৪ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
শনিবার (৩ জানুয়ারি) বাদ আসর জাতীয়তাবাদী সাংবাদিক ম,ফোরাকুষ্টিয়া জেলার অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
 
উক্ত শোকসভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি পারভেজ মাজমাদার এবং  সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খন্দকার। 
 
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শামসুল আলম স্বপন, সহ-সভাপতি খন্দকার মো: রিপন, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ ও দপ্তর সম্পাদক শামীম প্রমুখ। 
 
 
 
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। পরিশেষে, তবারক বিতরণের মাধ্যমে এ দোয়া মাহফিল সমাপ্ত হয়। 
V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]