বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ বিহারে পরম পূজনীয় উঃ খেমাচারা মহাথেরের ১০ম আচারিয়া পূজা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৪:১৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৪:১৬:২৩ অপরাহ্ন
রাজস্থলী (রাঙ্গামাটি)
 
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কর্তৃক ‘মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা’ উপাধি প্রাপ্ত পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের ১০তম আচারিয়া (গুরু) পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
 
আক্যছড়া জ শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে নাইআগাপাড়া বৌদ্ধ বিহারে প্রতিবছরের ন্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত নাইধিয়া থের, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাস্টার, রাজস্থলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা এবং নাগিন্দ্যা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।
 
অনুষ্ঠান চলাকালে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দ পরম পূজনীয় গুরুভান্তে উঃ খেমাচারা মহাথেরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করে দাননীয় সামগ্রী প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠানে প্রার্থনা, ধর্মদেশনা ও পূণ্যকর্মের মাধ্যমে শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]