ভেড়ামারায় মাদক বিরোধী অভিযানে যেয়ে মাদক ব্যাবসায়ীরা মাথা ফাটালো পুলিশ সদস্যের

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৩:১৮:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৩:১৮:১৪ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক বিরোধী অভিযানে যেয়ে মাদক কারবারিদের  সংঘবদ্ধ হামলায় মো. আলী উর জ্জামান নামেএক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।
 
 
শনিবার (৩ জানুয়ারি) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান। 
 
 
এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল মাওলাহাবাসপুরে অভিযান চালায়। সেখানে মাদক কারবারি পলাশসহ তার সহযোগীদের মাদকসহ হাতেনাতে ধরার চেষ্টা করে পুলিশ। এ সময় কারবারিরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। হামলায় কনস্টেবল আলী উজ্জামানের মাথায় গুরুতর চোট লাগে।
 
 
 
পরে তাকে ভেড়ামারা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার মাথার ডান পাশের ওপরের অংশে আঘাত লেগেছে বলে জানায় পুলিশ। তার মাথায় ৫টি সেলাই দেওয়া লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
 
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাs (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান ন, মাদকবিরোধী অভিযানে গেলে পুলিশের ওপর মাদক কারবারিরা হামলা চালায়। এতে কনস্টেবল আলী উজ্জামান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]