সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে ইমজা

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১০:১০:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১০:১০:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 
 
সিলেটের শত বছরের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।

শনিবার এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু বলেন, সিলেট প্রেসক্লাব এই অঞ্চলের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান। আন্দোলন সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে সিলেট প্রেসক্লাবের।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ইমজা নেতৃবৃন্দ।

এছাড়ও নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]