নাইক্ষ‍্যংছড়িতে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিলের ব্যানারে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০২:৫২:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০২:৫২:৩১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে।
সর্বশেষ তথ্য সূত্র বলছে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে সর্বমোট মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থী সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর সময় নির্ধারিত হলেও তা অমান্য করে ধানের শীষের পক্ষে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
 
জানা যায়, ০২ জানুয়ারি (শুক্রবার) নাইক্ষ্যংছড়ির বিছামারা  এলাকায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করে নাইক্ষ্যংড়ি উপজেলা শ্রমিকদল। এতে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা এবং উপজেলা সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন। উক্ত অনুষ্ঠানে প্রকৃতপক্ষে দোয়া মাহফিলের ব্যনারকে কাজে লাগিয়ে নির্বাচনী পাড়া কমিটি গঠনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির একাংশের বিরুদ্ধে ।  
 
০২ জানুয়ারি (জুমাবার) রাতে উপজেলা শ্রমিকদল নেতা ফয়েজ আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দুইটি ভিডিও আপলোড করেন এবং তিনি ক্যাপশনে লিখেন, "আজকে ২ জানুয়ারি নাইক্ষ্যংছড়ি সদর ২ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে কেন্দ্র কমিটি গঠন করার উপলক্ষে আলোচনা সভায়"। এছাড়াও ভাইরাল হওয়া ভিডিওতে  ফয়েজকে কেন্দ্র কমিটি গঠনের বিষয়ে আলোচনা করতে শোনা যায়। উক্ত বৈঠকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ ও সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহারকৃত বিএনপি নেত্রী হামিদা চৌধুরীসহ বিভিন্নজনকে বক্তব্য দিতে দেখা যায়। 

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালানো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করছে সচেতনমহল। এ বিষয়ে উপজেলা বিএনপির একাধিক নেতার মুঠোফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।V

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]