মাদারীপুরে জমির গাছ জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে

আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:১১:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:১১:৪৯ পূর্বাহ্ন
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিনিধি : 
 
মাদারীপুরের কালকিনিতে জোর করে হাসান আলী মৌলভী নামের এক শিক্ষকের জমির বিভিন্ন প্রকার কাঠ ও ফলজ গাছ কেঠে নেওয়ার অভিযোগ উঠেছে আবু হানিফ ব্যাপারী নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে।
 
২রা জানুয়ারি শুক্রবার সকালে এ তথ্য জানান ভুক্তভোগী হাসান আলী মৌলভী।
 
অভিযোগ ও এলাকা সূত্রে জানাযায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় গত বুধবার সকালে হাসান আলী মৌলভীর ক্রয়কৃত জমির বিভিন্ন প্রকার কাঠ ও ফলজ গাছ কেঠে নিচ্ছে একই এলাকার আবু হানিফ ব্যাপারী ও তার লোকজন। খবর পেয়ে শিক্ষক হাসান আলী মৌলভী ও তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা প্রদান করেন। এ সময়  শিক্ষক হাসান আলীর পুত্র বধু হালিমা বেগমের উপর হামলা করে আবু হানিফ ব্যাপারী ও তার স্ত্রী সুখি বেগম। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। এ সময় আবু হানিফ ব্যাপারী ও তার স্ত্রী সুখি বেগম ঘটনাস্থল থেকে দূরত্ব লোকজন নিয়ে চলে যায়।
 
 হালিমা বেগম বলেন, আমাদের অনেক গাছ কেটে নিয়ে গেছে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে মারধোর করে।
 শিক্ষক হাসান আলী মৌলভী বলেন, আমাদের উপর অনেক আগে থেকে তারা অত্যাচার করছে। এবার আমাদের গাছগুলো কেটে নিয়ে গেছে আমি বিচারের জন্য থানায় মামলা করবো।
 
অভিযুক্ত আবু হানিফ ব্যাপারীর বক্তব্যর জন্য একাধিকবার তার বাড়িতে গেলে ঘর তালা বদ্ধ অবস্থায় পাওয়া যায়।
 
কালকিনি থানা অফিসার ইনচার্জ জহিরুল আলম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]